হোম > সারা দেশ > শরীয়তপুর

বৃষ্টিতে মাটির নিচ থেকে বেরিয়ে এল হাত, মাটি খুঁড়ে মিলল পুরো মরদেহ

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় মাটিচাপা অবস্থায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের মানিকনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, মানিকনগর এলাকার মোকলেছ দেওয়ান গংদের একটি পুকুর বালু দিয়ে ভরাট করা হয়। বৃষ্টির কারণে ওই ভরাট করা জায়গা থেকে মাটি সরে যায়। মাটির নিচ থেকে মানুষের একটি হাত বেরিয়ে আসে। আজ বেলা ১১টার দিকে স্থানীয়রা মাটির নিচে মানুষের হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। 

ওসি আরও জানান, মরদেহের পরনে লাল রঙের সালোয়ার-কামিজ রয়েছে। বেলা ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, ৮ থেকে ১০ দিন আগে ওই নারীকে শ্বাসরোধে হত্যার কর মাটিচাপা দেয় দুর্বৃত্তরা। 

এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান, পুলিশের এই কর্মকর্তা।

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে: নাহিদ ইসলাম

পল্লিচিকিৎসকের একাধিক ইনজেকশনে শিশুমৃত্যুর অভিযোগ

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে কিশোর আহত, পাঠানো হলো ঢাকায়

সকালে খেলতে বেরিয়ে নিখোঁজ শিশু, দুপুরে মিলল বস্তাবন্দী গলাকাটা লাশ

শরীয়তপুরে দেড় হাজার কোটি টাকার বাঁধে ধস, পদ্মায় বিলীন ৪০ মিটার

এজলাসে অসদাচরণ: শরীয়তপুরের সেই পিপি কামরুল হাসানকে শোকজ

শরীয়তপুরে এজলাসে পিপির অসদাচরণ, নেমে গেলেন বিচারক

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে পুরোদমে কাজ চলছে: হুইপ অপু

কবরস্থানের জমি কেনার টাকা সংগ্রহ নিয়ে বিরোধ, অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

শরীয়তপুর: সাব-রেজিস্ট্রার নেই দুই উপজেলায়, ভোগান্তি