হোম > সারা দেশ > শরীয়তপুর

গোসাইরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মৃত শিশুর নাম মুনতাহা (২)। সে উপজেলার ইদিলপুর ইউনিয়নের চর জুশুরগাঁও গ্রামের ভেকু চালক রাসেল ফকিরের মেয়ে। 

শিশুটির দাদা ইদ্রিস ফকির বলেন, ‘শিশুটির বাবা বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে কাজে যায়। এ সময় তার মা রান্না ঘরে ছিল। আমি ঘরের বারান্দায় শুয়ে ছিলাম। বসত ঘরের পাশেই ছিল পুকুর। অল্প সময়ের মধ্যে আমার নাতনি ঘরের পেছনের দরজা দিয়ে বেরিয়ে কোনো ফাঁকে পুকুরে ডুবে যায় যা আমরা কেউ টের পাইনি। পরে দেখি আমার নাতনি পুকুরে ডুবে আছে। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আফজাল হোসেন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি

চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় শরীয়তপুরের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নাটোরে নিহত শরীয়তপুরের ৫ ব্যবসায়ীর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত

একসঙ্গে ব্যবসার কাজে বেরিয়েছিলেন শরীয়তপুরের ৫ জন, এলাকায় শোকের ছায়া

ফোনে টাকা দাবির পর হোটেলকক্ষে মিলল শিক্ষকের মরদেহ, পলাতক মালিক-ম্যানেজার

এমপির নেতৃত্বে ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা, আটক ৪১

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে: নাহিদ ইসলাম

পল্লিচিকিৎসকের একাধিক ইনজেকশনে শিশুমৃত্যুর অভিযোগ

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে কিশোর আহত, পাঠানো হলো ঢাকায়

সকালে খেলতে বেরিয়ে নিখোঁজ শিশু, দুপুরে মিলল বস্তাবন্দী গলাকাটা লাশ