হোম > সারা দেশ > শরীয়তপুর

বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষারে মুজিববাহিনীর বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ রোববার সকালে সাজনপুর উচ্চবিদ্যালয় মাঠে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়। 

গার্ড অব অনারে অংশ নেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল মামুন। এ সময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান হাওলাদারের কফিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। 

জানাজায় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবুল বাশার চোকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মোড়ল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মান্নান, ভেদরগঞ্জ থানার পুলিশসহ বিভিন্ন এলাকার লোকজন। 

পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি

চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় শরীয়তপুরের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নাটোরে নিহত শরীয়তপুরের ৫ ব্যবসায়ীর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত

একসঙ্গে ব্যবসার কাজে বেরিয়েছিলেন শরীয়তপুরের ৫ জন, এলাকায় শোকের ছায়া

ফোনে টাকা দাবির পর হোটেলকক্ষে মিলল শিক্ষকের মরদেহ, পলাতক মালিক-ম্যানেজার

এমপির নেতৃত্বে ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা, আটক ৪১

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে: নাহিদ ইসলাম

পল্লিচিকিৎসকের একাধিক ইনজেকশনে শিশুমৃত্যুর অভিযোগ

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে কিশোর আহত, পাঠানো হলো ঢাকায়

সকালে খেলতে বেরিয়ে নিখোঁজ শিশু, দুপুরে মিলল বস্তাবন্দী গলাকাটা লাশ