হোম > সারা দেশ > শরীয়তপুর

কুড়িয়ে পাওয়া ককটেলের বিস্ফোরণে ২ শিশু আহত

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি

নড়িয়া উপজেলায় কুড়িয়ে পাওয়া ককটেলের বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া আদর্শগ্রামে এ ঘটনা ঘটে। 

আহত মাইজপাড়া আদর্শগ্রামের আফজাল হাওলাদারের ছেলে অয়ন হাওলাদার (৮), হানিফা হাওলাদারের ছেলে রনি হাওলাদার (৭)। শিশু দুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত অয়নের বাবা আফজাল হাওলাদার জানান, বাড়ির পাশের সড়কের লাউয়ের মাচার নিচ থেকে শিশু অয়ন ও রনি খেলার বল মনে করে ককটেলটি কুড়িয়ে নিয়ে পাশের মাঠে খেলতে যায়। তখন বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে শিশুদের পা, হাতসহ বিভিন্ন স্থানে ক্ষত হয়। গুরুতর অবস্থায় এলাকাবাসী দুই শিশুকে সদর হাসপাতালে ভর্তি করেন। 

নড়িয়া থানা ওসি অবনি সংকর কর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সদর হাসপাতালে আহত শিশু দুটিকে দেখে এসেছি।’ 

ওসি আরও বলেন, ‘গতকাল শনিবার রাতেও এলাকাবাসী দুটি বিকট শব্দ পায়। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

এমপির নেতৃত্বে ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা, আটক ৪১

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে: নাহিদ ইসলাম

পল্লিচিকিৎসকের একাধিক ইনজেকশনে শিশুমৃত্যুর অভিযোগ

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে কিশোর আহত, পাঠানো হলো ঢাকায়

সকালে খেলতে বেরিয়ে নিখোঁজ শিশু, দুপুরে মিলল বস্তাবন্দী গলাকাটা লাশ

শরীয়তপুরে দেড় হাজার কোটি টাকার বাঁধে ধস, পদ্মায় বিলীন ৪০ মিটার

এজলাসে অসদাচরণ: শরীয়তপুরের সেই পিপি কামরুল হাসানকে শোকজ

শরীয়তপুরে এজলাসে পিপির অসদাচরণ, নেমে গেলেন বিচারক

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে পুরোদমে কাজ চলছে: হুইপ অপু

কবরস্থানের জমি কেনার টাকা সংগ্রহ নিয়ে বিরোধ, অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ