হোম > সারা দেশ > শরীয়তপুর

মুখ ধুতে গিয়ে বাবা দেখলেন ছেলে পুকুরের পানিতে ভাসছে

শরীয়তপুর প্রতিনিধি

মনির হোসেন চৌকিদার আজ রোববার সকালে ঘুম থেকে ওঠে দাঁত ব্রাশ করছিলেন। মুখ ধুতে তিনি বাড়ির পাশে পুকুর ঘাটে যান। এ সময় তিনি দেখতে পান তাঁর দুই বছরের ছেলেসন্তান পানিতে ভাসছে। এ সময় মনির ঝাঁপ দিয়ে উদ্ধারের আগেই তাঁর ছেলের মৃত্যু হয়েছে। 

মনিরের বাড়ি শরীয়তপুর গোসাইরহাটে উপজেলার দাশের জঙ্গল গ্রামে। আজ সকালে ৮টার দিকে তাঁর ছেলে আরমান পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনাটি ঘটেছে। 

পানিতে ডুবে আরমানের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম শিকদার। 

ওসি আসলাম ও স্থানীয় লোকজন জানান, দাশের জঙ্গল গ্রামের মনির হোসেন ডিশের লাইনম্যানের কাজ করেন। তাঁর দুই বছরের ছেলে আরমান আজ সকালে ঘুম থেকে উঠে খেলা করছিল। এ সময় তার মা নিপা ইসলাম সংসারের কাজে ব্যস্ত ছিলেন। আরমান খেলার ছলে বাড়ির পাশের পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি বাড়ির কেউ জানতে পারেননি। 

আজ সকাল ৮টার দিকে মনির ঘুম থেকে ওঠে দাঁত ব্রাশ করতে করতে পুকুর ঘাটে গিয়ে দেখেন আরমান পানিতে ভাসছে। সঙ্গে সঙ্গে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি ও স্থানীয় লোকজন।

শরীয়তপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

সরকারি জায়গায় যুবদল নেতার ক্লাব, ভেঙে দিল প্রশাসন

বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধরের পর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ

শরীয়তপুরে লেবু পাড়তে গিয়ে সাপের ছোবলে নারীর মৃত্যু

শরীয়তপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ, লাখ টাকা জরিমানা

লিবিয়ায় নিয়ে নির্যাতন করে টাকা আদায়, শরীয়তপুরে দুই মানব পাচারকারী গ্রেপ্তার

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ, সমালোচনার ঝড়

শরীয়তপুরে নারীর চুল কেটে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪

শরীয়তপুরে নারীর চুল কেটে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ

প্রধানমন্ত্রী সাংবাদিকদের লেখার ফ্রিডম দিয়েছেন: হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু