হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরের জেলারকে প্রত্যাহার, ডেপুটি জেলার বরখাস্ত

প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুর জেলা কারাগার থেকে ‘ভুল’ আসামিকে জামিনে মুক্তি দেওয়ার ঘটনায় জেলার আমিরুল ইসলামকে প্রত্যাহার এবং ডেপুটি জেলার হোসেনুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত মঙ্গলবার (৬ এপ্রিল) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মমিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

 জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল শরীয়তপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া আসামি লিটন সিকদারের পরিবর্তে আরেক আসামি লিটন ফরাজীকে মুক্তি দেওয়া হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জেলার আমিরুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকা বিভাগীয় কারা উপ মহাপরিদর্শকের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই অভিযোগে ডেপুটি জেলার হোসেনুজ্জামানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 কারা মহাপরিদর্শক স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের হাতে পৌঁছয়। এর আগে একই অভিযোগে কারারক্ষী ইব্রাহীম হোসেনকে বরখাস্ত করা হয়েছে।

 শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুল আসামিকে মুক্তি দেওয়ার ঘটনায় শরীয়তপুর জেলা কারাগারের জেলারকে প্রত্যাহার এবং ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারা মহাপরিদর্শক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আমরা বিষয়টি জেনেছি।

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে: নাহিদ ইসলাম

পল্লিচিকিৎসকের একাধিক ইনজেকশনে শিশুমৃত্যুর অভিযোগ

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে কিশোর আহত, পাঠানো হলো ঢাকায়

সকালে খেলতে বেরিয়ে নিখোঁজ শিশু, দুপুরে মিলল বস্তাবন্দী গলাকাটা লাশ

শরীয়তপুরে দেড় হাজার কোটি টাকার বাঁধে ধস, পদ্মায় বিলীন ৪০ মিটার

এজলাসে অসদাচরণ: শরীয়তপুরের সেই পিপি কামরুল হাসানকে শোকজ

শরীয়তপুরে এজলাসে পিপির অসদাচরণ, নেমে গেলেন বিচারক

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে পুরোদমে কাজ চলছে: হুইপ অপু

কবরস্থানের জমি কেনার টাকা সংগ্রহ নিয়ে বিরোধ, অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

শরীয়তপুর: সাব-রেজিস্ট্রার নেই দুই উপজেলায়, ভোগান্তি