হোম > সারা দেশ > শরীয়তপুর

দুই সন্তানসহ বিষপান, গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরে দুই সন্তানসহ বিষপান করেছেন সুমাইয়া বেগম (২৫) নামে এক গৃহবধু। এ ঘটনায় সুমাইয়ার মৃত্যু হলেও দুই শিশু সন্তানের অবস্থা আশঙ্কাজনক।

আজ রোববার দুপুরে মেয়ে হালিমা আক্তার (৪) ও ছেলে আবু হেরাকে (২) বিষপান করিয়ে নিজেও পান করেন সুমাইয়া বেগম।

স্থানীয় সূত্র জানায়, জেলার গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল গ্রামের ভ্যানচালক সাইফুল ইসলাম হাওলাদারের সাথে সুমাইয়া বেগমের দাম্পত্য কলহ চলছিল। আজ দুপুরে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে। এরপর তাদের প্রথমে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া বেগমকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।

শরীয়তপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনীর আহমদ খান বলেন, মায়ের মৃত্যু হলেও দুই শিশু এখনও বেঁচে আছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

সুমাইয়ার স্বামী সাইফুল ইসলাম বলেন, দুই দিন আগে স্ত্রীর সঙ্গে আমার ঝগড়া হয়। প্রতিদিনের মতো সকালে কাজের সন্ধানে বের হয়ে গিয়েছিলাম। দুপুরে শুনতে পাই সুমাইয়া দুই সন্তানকে নিয়ে বিষপান করেছে।

গোসাইরহাট থানার ওসি মোল্লা সোয়েব আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই সুমাইয়া তার দুই সন্তানকে বিষাক্ত কিছু সেবন করিয়ে নিজেও আত্মহত্যা করেছেন। এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমপির নেতৃত্বে ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা, আটক ৪১

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে: নাহিদ ইসলাম

পল্লিচিকিৎসকের একাধিক ইনজেকশনে শিশুমৃত্যুর অভিযোগ

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে কিশোর আহত, পাঠানো হলো ঢাকায়

সকালে খেলতে বেরিয়ে নিখোঁজ শিশু, দুপুরে মিলল বস্তাবন্দী গলাকাটা লাশ

শরীয়তপুরে দেড় হাজার কোটি টাকার বাঁধে ধস, পদ্মায় বিলীন ৪০ মিটার

এজলাসে অসদাচরণ: শরীয়তপুরের সেই পিপি কামরুল হাসানকে শোকজ

শরীয়তপুরে এজলাসে পিপির অসদাচরণ, নেমে গেলেন বিচারক

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে পুরোদমে কাজ চলছে: হুইপ অপু

কবরস্থানের জমি কেনার টাকা সংগ্রহ নিয়ে বিরোধ, অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ