হোম > সারা দেশ > শরীয়তপুর

সংঘর্ষের সময় ফেরি দুটির লাইট ছিল বন্ধ, ঘুমাচ্ছিলেন প্রধান মাস্টার

শরীয়তপুর প্রতিনিধি

শিমুলিয়া মাঝিরঘাট নৌরুটে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষের সময় দুটি ফেরির লাইট বন্ধ ছিল বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এ সময় ফেরির সতর্কীকরণ সাইরেনও বাজানো হয়নি। শুধু তাই নয়, বেগম সুফিয়া কামাল ফেরির প্রধান মাস্টার হাসান ইমাম ঘটনার সময় ঘুমাচ্ছিলেন। ফেরি চালাচ্ছিলেন সহকারীরা বলে স্বীকারও করেছেন তিনি। 

দুর্ঘটনাকবলিত ফেরির একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাতে মাঝিরঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায় ফেরি বেগম সুফিয়া কামাল। রাত ৩টার দিকে মাঝিরঘাটের কাছাকাছি পাইনপাড়া চ্যানেলের মুখে বিপরীত দিক থেকে আসা ফেরি বেগম রোকেয়ার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় উভয় ফেরির সার্চ লাইটসহ অন্যান্য লাইট বন্ধ ছিল। এমনকি চ্যানেলের বিপজ্জনক মোড় পার হওয়ার সময় ফেরির সাইরেন বাজানো হয়নি। ফেরিটি দীর্ঘ সময় নদীতে ভাসছিল। ঘটনার সময় ফেরির প্রধান মাস্টারও ঘুমাচ্ছিলেন। 

বেগম রোকেয়া ফেরিতে থাকা ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারের চালক ইমরান হোসেন বলেন, ‘ফেরিতে উঠে গাড়িতেই বিশ্রাম নিচ্ছিলাম। রাত ৩টার দিকে বিকট শব্দে আমার ঘুম ভাঙে। এ সময় আমার গাড়িটি পার্শ্ববর্তী ফেরির রেলিংয়ের সঙ্গে আছড়ে পড়ে। এতে আমার গাড়ির সামনের এবং পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময় ফেরির সব লাইট বন্ধ ছিল। এ সময় ফেরিতে কোনো সাইরেন বাজানো হয়নি।’ 

বেগম সুফিয়া কামাল ফেরির প্রধান মাস্টার হাসান ইমাম বলেন, ‘দুর্ঘটনার সময় আমি ঘুমিয়ে ছিলাম। সহকারীরা ফেরি চালাচ্ছিলেন। দুর্ঘটনার বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি বেগম রোকেয়া ফেরির সঙ্গে সংঘর্ষ হয়েছে। তাৎক্ষণিক ফেরিটি নিয়ন্ত্রণে নিই। পরে ক্ষতিগ্রস্ত ফেরিটি চালিয়ে শিমুলিয়া ঘাটে নিয়ে যাই। আমাদের ফেরিতে থাকা এক পিকআপচালক মারা গেছেন।’ 

এ বিষয়ে বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের সহ-মহাব্যবস্থাপক আহমেদ আলী বলেন, সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে ফেরির লাইট জ্বলছিল কি না বা চালক ঘুমাচ্ছিলেন কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হবে। 

সহ-মহাব্যবস্থাপক আরও বলেন, দুর্ঘটনার জন্য ফেরির চালক বা অন্য কেউ দায়ী হলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি

চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় শরীয়তপুরের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নাটোরে নিহত শরীয়তপুরের ৫ ব্যবসায়ীর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত

একসঙ্গে ব্যবসার কাজে বেরিয়েছিলেন শরীয়তপুরের ৫ জন, এলাকায় শোকের ছায়া

ফোনে টাকা দাবির পর হোটেলকক্ষে মিলল শিক্ষকের মরদেহ, পলাতক মালিক-ম্যানেজার

এমপির নেতৃত্বে ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা, আটক ৪১

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে: নাহিদ ইসলাম

পল্লিচিকিৎসকের একাধিক ইনজেকশনে শিশুমৃত্যুর অভিযোগ

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে কিশোর আহত, পাঠানো হলো ঢাকায়

সকালে খেলতে বেরিয়ে নিখোঁজ শিশু, দুপুরে মিলল বস্তাবন্দী গলাকাটা লাশ