হোম > সারা দেশ > শরীয়তপুর

কালবৈশাখীতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে প্রাণ গেল শিশুর

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে কালবৈশাখীতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে সানজিদা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাটুরিয়া বাগানবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। 

সানজিদা ওই গ্রামের ভ্যানচালক মো. মনির খান ও খাদিজা বেগম দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত শরীয়তপুরের বিভিন্ন উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে একাধিক স্থানে বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হয়। বাড়ির পাশের পরিত্যক্ত একটি ভিটার ওপর পড়ে ছিল বিদ্যুতের তার। সকালে সেখান দিয়ে একা খালার বাড়ি যাচ্ছিল শিশুটি। 

পথে ঝড়ে বিদ্যুতের ছিঁড়ে পড়া তারের ওপর পা পড়লে বিদ্যুতায়িত হয় শিশু সানজিদা। এ সময় কিছুটা দূরে খেলছিল কয়েকটি শিশু। তারা দেখে চিৎকার করলে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত সানজিদার চাচা মো. রাকিব বলেন, ‘বিদ্যুৎ অফিসের লোকজন যদি ছিঁড়ে যাওয়া তার ঠিক করে রাখত অথবা বিদ্যুতের সংযোগ বন্ধ রাখত, তাহলে আমার ভাতিজির করুণ মৃত্যু হতো না। এর বিচার কার কাছে দেব?’ 

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে শিশুর পরিবারের কোনো অভিযোগ নেই। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেন। তখন লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। 

এদিকে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আলতাপ হোসেন বলেন, ‘ছিঁড়ে যাওয়া তারে বিদ্যুতায়িত হয়ে এক শিশু মারা যাওয়ার সংবাদ একটু আগে জানতে পেরেছি। বিষয়টি দুঃখজনক। যদি বিদ্যুৎ অফিসের গাফিলতির কারণে এমন ঘটনা ঘটে থাকে, তাহলে নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে।’

শরীয়তপুর সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

শরীয়তপুর আইনজীবী সমিতি: নির্বাচন ছাড়াই বিএনপিপন্থীদের জয়লাভ

শরীয়তপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত, ৩ লাখ টাকা জরিমানা

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন’ দাবি

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন: প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়ে বাধার অভিযোগ

শরীয়তপুরে অবৈধ সিসা তৈরির কারখানা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

বিদ্যুৎ-চালিত সেচপাম্পের মোটরে কাপড় পেঁচিয়ে নারীর মৃত্যু

চাঁদাবাজির মামলায় খালাস পেলেন সাবেক এমপি মোজাম্মেল

শরীয়তপুরে কর্মরত অবস্থায় আনসার সদস্যের মৃত্যু

শরীয়তপুরে অবৈধভাবে মজুত ৭ হাজার লিটার ডিজেল জব্দ, জরিমানা