হোম > সারা দেশ > শরীয়তপুর

ঈদের ছুটিতে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল সেনাসদস্যের

শরীয়তপুর প্রতিনিধি

আল মামুন। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ডামুড্যায় ঈদের ছুটিতে ঘুরতে বেরিয়ে সড়কে প্রাণ হারালেন সেনাসদস্য আল মামুন (২৫)। আজ শনিবার শরীয়তপুর-নাগেরপাড়া সড়কের রুদ্রকর বালারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আল মামুন উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত মান্নান সরদারের ছেলে। তিনি ইউনিট ২৫ ইবি সংযুক্ত FARTC, খাগড়াছড়ি দীঘিনালায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্বজনেরা জানায়, আল মামুন গত বুধবার ১২ দিনের ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে আসেন। আজ দুপুরের খাবার খেয়ে তিনি একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন।

এ সময় আল মামুন শরীয়তপুর জেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথে শরীয়তপুর-নাগেরপাড়া সড়কের রুদ্রকর বালারবাজার এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় আল মামুন নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শরীয়তপুরে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

সরকারি জায়গায় যুবদল নেতার ক্লাব, ভেঙে দিল প্রশাসন

বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধরের পর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ

শরীয়তপুরে লেবু পাড়তে গিয়ে সাপের ছোবলে নারীর মৃত্যু

শরীয়তপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ, লাখ টাকা জরিমানা

লিবিয়ায় নিয়ে নির্যাতন করে টাকা আদায়, শরীয়তপুরে দুই মানব পাচারকারী গ্রেপ্তার

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ, সমালোচনার ঝড়

শরীয়তপুরে নারীর চুল কেটে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪