হোম > সারা দেশ > সাতক্ষীরা

তালায় যুবকের লাশ উদ্ধার করল সেনাবাহিনী

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় মো. হাসানুর রহমান (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার ভোরে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ত্রিশ মাইল এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। 

হাসানুর রহমান চকেরকান্দা গ্রামের ওজিয়ার রহমানের ছেলে এবং স্থানীয় পোড়া বাজারে ফার্মেসির দোকানের ব্যবসা করতেন। তালা সেনাক্যাম্পের পক্ষ থেকে লাশটি উদ্ধারের ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। 

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব সরদার বলেন, মঙ্গলবার সকালে উপজেলার ত্রিশ মাইল এলাকা থেকে সেনাবাহিনী এক ব্যক্তির লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি। 

সেনাবাহিনীর তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ক্যাম্প কমান্ডার মেজর কামরুল হাসান জানান, টহলরত অবস্থায় নগরঘাটা ইউনিয়নের ত্রিশ মাইল এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: সীমান্ত থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

তালায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ, পরে উদ্ধার