হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরা থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ২ 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি ২৬ দিন পর উদ্ধার করেছে র‍্যাব। এ সময় লুট হওয়া অস্ত্র ও গুলি রাখার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে মটিতে পুঁতে রাখা অস্ত্র-গুলি উদ্ধার ও আসামি আটক করা হয়। 

আটককৃতরা হলেন পৌরসভার সুলতানপুর এলাকার শেখ সাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান (২১) ও আব্দুল মজিদ গাজীর ছেলে ফরহাদ হোসেন (২৭)। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি ওয়ান শুটারগান, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২৩টি গুলি।

র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার ফয়সাল হোসেন বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরে সাতক্ষীরা সদর থানায় হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় পুলিশের কাছ থেকে অস্ত্র ও গুলি লুট করা হয়। পরবর্তীকালে মাইকিং করে অস্ত্র ফেরত চাওয়া হলেও লুটকারীদের অনেকেই কর্ণপাত করেননি। 

র‍্যাব কমান্ডার আরও জানান, আজ শনিবার দুপুরে তাঁদের কাছে খবর আসে, সুলতানপুর এলাকায় লুট হওয়া ও অবৈধ অন্য অস্ত্র মাটিতে পুঁতে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ফরহাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর রান্না ঘরের মধ্যে পুঁতে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

পাশাপাশি থানার এসআইদের হারিয়ে যাওয়া দুটো মোটরসাইকেলের চেসিস জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত আসামিদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাব কমান্ডার।

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: সীমান্ত থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

তালায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ, পরে উদ্ধার