হোম > সারা দেশ > সাতক্ষীরা

দেবহাটায় নাশকতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় নাশকতাসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাশকতা মামলায় তিলকুড়া গ্রামের ডা. মিজানুর রহমান, কোমরপুর গ্রামের জাবিরুল ইসলাম, দক্ষিণ পারুলিয়া গ্রামের আব্দুস সামাদ ও বসন্তপুর গ্রামের ইদ্রিস আলী।

এনজিআর মামলায় জগন্নাথপুর এলাকার কামরুজ্জামান লেলিন ও রফিকুল ইসলাম ভেলু, ইয়াসিন আলী ও রওশন। নারী ও শিশু নির্যাতন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি টাউন শ্রীপুরের আশরাফুল কবীর। তা ছাড়া চুরি মামলায় দক্ষিণ পারুলিয়া এলাকার মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার আজকের পত্রিকাকে বলেন, দেবহাটার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চালিয়ে ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: সীমান্ত থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

তালায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ, পরে উদ্ধার