হোম > সারা দেশ > সাতক্ষীরা

শ্যামনগরে রান্নাঘর থেকে হরিণের মাংস উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

উদ্ধার করা হরিণের মাংস। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার শ্যামনগরে রান্নাঘরে পরিত্যক্ত অবস্থায় তিন কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়ন থেকে মাংস উদ্ধার করা হয়।

চকবারা গ্রামের ইয়াছিন আলীর বাড়িতে এ অভিযান চালায় বন বিভাগ। এ সময় ইয়াছিন আলীর পরিবারের সদস্যরা পালিয়ে যায়।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জিয়াউর রহমান জানান, ইয়াছিন আলীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের খবরে কাঁচা কিছু মাংস ফেলে স্বামী-স্ত্রী দুজনই পালিয়ে যায়। এ সময় শিকার করা হরিণের মাথাও উদ্ধার করা হয়। উদ্ধার করা মাংস কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

তিনি আরও জানান, বন্যপ্রাণী শিকারের অভিযোগে ইয়াছিনের বিরুদ্ধে মামলা হবে।

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: সীমান্ত থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

তালায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ, পরে উদ্ধার

কিশোর গ্যাং: চা বিক্রেতাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের