হোম > সারা দেশ > সাতক্ষীরা

সুন্দরবনে বিষ দিয়ে ধরা ২০০ কেজি চিংড়ি জব্দ

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবনের নদীতে বিষ দিয়ে ধরা ২০০ কেজি চিংড়ি জব্দ করেছেন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের বনরক্ষীরা। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে এই মাছ জব্দ করা হয়।

চিংড়ি জব্দের সত্যতা নিশ্চিত করে কোবাদক স্টেশনের স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন বলেন, সুন্দরবন পশ্চিম বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের অধীনে আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে ২০০ কেজি চিংড়িসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় ওই নৌকা থেকে তিন বোতল কীটনাশক ও নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বিষ দিয়ে মাছ ধরার সঙ্গে জড়িত জেলেরা গহিন সুন্দরবনে পালিয়ে যান।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত চিংড়ি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: সীমান্ত থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

তালায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ, পরে উদ্ধার