হোম > সারা দেশ > সাতক্ষীরা

শাখরা সীমান্তে হেরোইন তৈরির ৭৮ লাখ টাকার কাঁচামাল জব্দ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শাখরা সীমান্ত থেকে হেরোইন তৈরির কাঁচামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শাখরা সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়—এমন চার বোতল দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা দ্রব্যগুলোর আনুমানিক মূল্য ৭৮ লাখ টাকা।

আজ মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধীন শাখরা বিওপির একটি টহলদল মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে সীমান্ত থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কোমরপুর এলাকা থেকে চার বোতল কাঁচামাল জব্দ করা হয়। পরে জব্দ করা দ্রব্যগুলো খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফল অনুযায়ী, এগুলো হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।

এ বিষয়ে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, ‘শাখরা সীমান্তে হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়—এমন চার বোতল দ্রব্য জব্দ করা বিজিবির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। বোতলের গায়ে উল্লিখিত মূল্য অনুযায়ী, প্রতিটি বোতলের দাম সাড়ে ১৯ লাখ টাকা। সেই হিসাবে জব্দ করা চার বোতলের মোট মূল্য ৭৮ লাখ টাকা।’

সাতক্ষীরায় শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আমিনী

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: সীমান্ত থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২