হোম > সারা দেশ > সাতক্ষীরা

আশাশুনিতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী-সন্তান আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে কমলা খাতুন (৫৫) নামের এক গৃহবধূর গলা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীসহ সাতজনকে আটক করা হয়েছে। কমলা ওই গ্রামের মোবারক গাজীর স্ত্রী।

কমলা খাতুনের স্বামী মোবারক আলী বলেন, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি কমলাকে বিয়ে করেন। তাঁর প্রথম পক্ষে এক ছেলে ও দ্বিতীয় পক্ষে দুই ছেলে রয়েছে। পারিবারিক বিরোধের জেরে কমলার সঙ্গে তিনি এক ঘরে থাকেন না। আজ শুক্রবার ভোরে তিনি নামাজ পড়তে ওঠেন। এ সময় তিনি কমলার ঘরের দরজা খোলা দেখেন। তাঁকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ি থেকে অল্প দূরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বিচালিগাদার পাশে কমলার গলাকাটা লাশ দেখতে পান। পাশে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও কমলার ব্যবহৃত জুতা পড়ে ছিল।

এ বিষয়ে জানতে চাইলে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, কমলা খাতুনকে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে তাঁর স্বামীসহ তিন ছেলে ও তাঁদের তিন বউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য কমলার লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তালায় সীমানা পিলার বেচাকেনার অভিযোগে চারজন আটক

শ্যামনগরে খাল দখল নিয়ে আ.লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব

কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৬ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি বনদস্যুদের

সাতক্ষীরার তালা মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

সাতক্ষীরা সীমান্ত: বিএসএফের পুশব্যাক ঠেকাতে সতর্ক বিজিবি

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: বিচার দাবিতে তালায় মানববন্ধন

শ্বশুরবাড়িতে মাছের ঘেরে পড়ে ছিল কৃষকের লাশ