হোম > সারা দেশ > সাতক্ষীরা

নামাজে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় সাইকেল মিস্ত্রির মৃত্যু 

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরায় নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় ইসমাইল মোড়ল (৫৫) নামে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বাইগুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইসমাইল মোড়ল সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকার নুরুল বক্স মোড়লের ছেলে। তিনি পেশায় একজন সাইকেল মিস্ত্রি ছিলেন বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, রাত সাড়ে ৮টার দিকে দোকানের কাজ সেরে এশার নামাজ পড়তে যাচ্ছিলেন মিস্ত্রি ইসমাইল। ওই সময় রাস্তা পারাপারের সময় খুলনাগামী একটি মুরগি বহনকারী পিকআপ তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

পাটকেলঘাটা থানার ডিউটি অফিসার এএসআই মেহেদি হাসান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরিবার কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

লংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশত

এইচএসসিতে অকৃতকার্য, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বিক্ষোভ, ‘আত্মসমর্পণের নাটক’ বন্ধের আহ্বান

রাজস্ব ঘাটতিতে চাপে ভোমরা স্থলবন্দর, সংকটে শ্রমিকেরা

তালায় ৮০ মেধাবী শিক্ষার্থী পেল বিনা মূল্যে বাইসাইকেল

ফেসবুকে সাংবাদিকদের নিয়ে মন্তব্য, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

শাখরা সীমান্তে হেরোইন তৈরির ৭৮ লাখ টাকার কাঁচামাল জব্দ

সাতক্ষীরায় শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আমিনী

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২