হোম > সারা দেশ > সাতক্ষীরা

কালীগঞ্জে সড়কের পাশে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে।  

আজ বুধবার সকালে কালীগঞ্জ-সাতক্ষীরা সড়কের সাদপুর ব্র্যাক অফিসের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

পুলিশ জানায়, সড়কের পাশে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় দেখে ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হাসান নাঈমকে জানান স্থানীয়রা। ইউপি চেয়ারম্যান তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আশিকুর রহমান তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। 

পুলিশ আরও জানায়, নিহতের পরনে লুঙ্গি, গায়ে কমলা রঙের গেঞ্জি ও মুখে কাঁচা-পাকা দাঁড়ি আছে। নিহতের মাথার বাঁ পাশে আঘাতের চিহ্ন রয়েছে। 

কালীগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

শাখরা সীমান্তে হেরোইন তৈরির ৭৮ লাখ টাকার কাঁচামাল জব্দ

সাতক্ষীরায় শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আমিনী

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার