হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় নিজ ঘেরের বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রতীকী ছবি

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জীব সরকার (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে কালিগঞ্জের ঠেকরা রহিমপুর গ্রামে নিজ ঘেরের বেড়িবাঁধ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সঞ্জীব সরকার কালিগঞ্জের ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে।

নিহতের বাবা গোপাল চন্দ্র সরকার জানান, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সঞ্জীব বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের সদস্যরা তাঁকে সম্ভাব্য সব জায়গায় খুঁজেও পায়নি। আজ বুধবার ভোরে স্থানীয়দের দেওয়া তথ্যানুযায়ী, তাঁর মরদেহ ঠেকরা রহিমপুর–দক্ষিণ শ্রীপুর রাস্তার মাঝামাঝি বড় খালের মাথায় অবস্থিত তাঁর নিজ মাছের ঘেরের বেড়িবাঁধে পাওয়া যায়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। তবে সঞ্জীবের ঠোঁটে ও চোখের পাঁপড়িতে আঘাতের চিহ্ন রয়েছে।

বাসচাপায় তালায় স্কুলশিক্ষার্থী নিহত, বাবা আহত

মাকে পিটিয়ে দাঁত ভেঙে ফেলার অভিযোগ শিক্ষক ছেলের বিরুদ্ধে, থানায় মামলা

সাতক্ষীরার বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

সংবাদ প্রকাশের পর তালায় কাবিটা প্রকল্পের রাস্তার কাজ শুরু

তালায় কাজ না করে কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় দেশের প্রথম ‘অভিযোজন দুর্গ’ উদ্বোধন, তাপপ্রবাহে সুরক্ষা পাবে উপকূলীয় মানুষ

সাতক্ষীরার তালায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, হাজারো মানুষের ভিড়

সাতক্ষীরায় ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধন

তালায় রাতের আঁধারে ড্রাম ট্রাক্টরে মাটি বহন, হুমকিতে গ্রামীণ সড়ক