হোম > সারা দেশ > সাতক্ষীরা

ঘূর্ণিঝড় মোকাবিলায় সাতক্ষীরায় প্রস্তুতি সভা, শুক্র ও শনি ছুটি বাতিল

সাতক্ষীরা প্রতিনিধি

ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় সাতক্ষীরা জেলা প্রশাসনের প্রস্তুতি সভা হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলায় ১৫৬টি আশ্রয়কেন্দ্রসহ ৮৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে। যাতে প্রায় পাঁচ লাখ মানুষ আশ্রয় নিতে পারবেন। ত্রাণ কার্যক্রমের জন্য নগদ সাত লাখ টাকা, পাঁচ লাখ টাকার শিশুখাদ্য ও জরুরি ত্রাণের জন্য ৪৪২ মে. টন চাল মজুত রয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় মোকাবিলায় আগামী শুক্র ও শনিবার সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে জেলায় আজ বেলা সাড়ে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে। নদ-নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

উপকূলীয় এলাকা থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, পদ্মপুকুর, কামালকাটি, কোমরপুর, কুড়িকাহুনিয়াসহ কমপক্ষে নয়টি পয়েন্টে ৫ কিমি বেড়িবাঁধ খুবই ঝুঁকিপূর্ণ। আশাশুনির কুড়িকাহুনিয়া এলাকার বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, ‘কপোতাক্ষ নদের তীরবর্তী লঞ্চঘাটের অবস্থা ঝুঁকিপূর্ণের মধ্যে রয়েছে।’

এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘সাতক্ষীরায় ৬৮৩ কিমি বেড়িবাঁধ রয়েছে। যার মধ্যে ৯টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ। তবে তাৎক্ষণিক মোকাবিলায় ১১ হাজার জিও ব্যাগ প্রস্তুত রয়েছে।’

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: সীমান্ত থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

তালায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ, পরে উদ্ধার