হোম > সারা দেশ > সাতক্ষীরা

‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকায় থাকবে তরুণ-যুবকেরা’

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে আমাদের জাতিগতভাবে ঐক্যবদ্ধ হতে হবে। এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় থাকবে তরুণ-যুবকেরা বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলে তিনি। 

ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘স্থানীয় সমস্যা সমাধানে আমাদের আন্তরিক হতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে মহাত্মা গান্ধী বলেছিলেন আগুনের বদলে আগুন হলে ছাই হয়ে যাবে, চোখের বদলে চোখ হলে সকলে অন্ধ হয়ে যাব। আমরা জ্বলন্ত বারুদ নিয়ে খেলতে চাই না, আমরা ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই।’ 

সভায় সুজনের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন-সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ প্রমুখ। 

শাখরা সীমান্তে হেরোইন তৈরির ৭৮ লাখ টাকার কাঁচামাল জব্দ

সাতক্ষীরায় শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আমিনী

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার