হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় বিএনপি নেতার সংবর্ধনা অনুষ্ঠানে যুবদল নেতার মৃত্যু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় বিএনপি নেতা হাবিবের সংবর্ধনা অনুষ্ঠানে হার্ট অ্যাটাকে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার কুমিরা হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। 

মৃত যুবদল নেতা সেখ ফারুক হোসেন (৪২) তালা উপজেলার উত্তর নলতা গ্রামের শেখ এরশাদ আলির ছেলে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও জেলা যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন। 

তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, আজ বিকেলে উপজেলার কুমিরা হাইস্কুল মাঠে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিবের সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন হাবিবুল ইসলাম হাবিব। বক্তব্য শেষ হওয়ার পরেই হঠাৎ হার্ট অ্যাটাক হয় যুবদল নেতা ফারুকের। এ সময় দ্রুত স্থানীয় ক্লিনিকে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এদিকে সেখ ফারুক হোসেনের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্যসচিব মোস্তফা মহাসীন মন্টু, থানা ছাত্রদলের সভাপতি মো. হাফিজুল ইসলাম প্রমুখ।

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: সীমান্ত থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

তালায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ, পরে উদ্ধার