হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে সদস্যসংখ্যা, টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুজ্জামান জানান, ৫৪ কিলোমিটার সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় পর্যাপ্ত জনবল মোতায়েনের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন তল্লাশিতে চেকপোস্টের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তের অন্ধকারাচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ এলাকায় সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করে টহল দেওয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়েও পরিচালনা করা হচ্ছে বিশেষ টহল কার্যক্রম।