হোম > সারা দেশ > সাতক্ষীরা

কালিগঞ্জে মাছের ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রতীকী ছবি

সাতক্ষীরার কালিগঞ্জে মাছের ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস মোড়ল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কদমতলা বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুদ্দুস মোড়ল কালিগঞ্জ উপজেলার কাশেমপুর গ্রামের নজরুল ইসলাম মোড়লের ছেলে।

নিহতের ভাবি শিউলি আক্তার জানান, দুপুরে বৃষ্টির মধ্যে নিজের মাছের ঘেরে কাজ করছিলেন কুদ্দুস। এ সময় অসাবধানতাবশত ঘেরের বেড়িবাঁধে টানানো বৈদ্যুতিক তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।

পরে ঘেরের কর্মচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান বলেন, তিনি স্থানীয়দের কাছ থেকে ঘটনাটি জেনেছেন।