হোম > সারা দেশ > সাতক্ষীরা

পাটকেলঘাটায় বিদ্যুতায়িত হয়ে সেনাসদস্যের মৃত্যু

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় বিদ্যুতায়িত হয়ে আফজাল হোসেন (২৬) নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে নিজ বাড়িতে বিদ্যুতায়িত হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুল হাই এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আফজাল হোসেন পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের শেখ আয়ুব আলীর ছেলে। তিনি বান্দরবান সদর ক্যান্টনমেন্টে সৈনিক পদে কর্মরত ছিলেন।

পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই আরও বলেন, আফজাল ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে আসেন। আজই তাঁর ছুটির শেষ দিন ছিল। বেলা ১টার দিকে তিনি নিজের ঘরে ফ্যান চালাতে গিয়ে অসাবধানবশত বিদ্যুতায়িত হন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

লংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশত

এইচএসসিতে অকৃতকার্য, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বিক্ষোভ, ‘আত্মসমর্পণের নাটক’ বন্ধের আহ্বান

রাজস্ব ঘাটতিতে চাপে ভোমরা স্থলবন্দর, সংকটে শ্রমিকেরা

তালায় ৮০ মেধাবী শিক্ষার্থী পেল বিনা মূল্যে বাইসাইকেল

ফেসবুকে সাংবাদিকদের নিয়ে মন্তব্য, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

শাখরা সীমান্তে হেরোইন তৈরির ৭৮ লাখ টাকার কাঁচামাল জব্দ

সাতক্ষীরায় শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আমিনী

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২