হোম > সারা দেশ > সাতক্ষীরা

সুন্দরবন থেকে অপহৃত ৬ বাংলাদেশি উদ্ধার হয়নি, মুক্তিপণ দাবি

সাতক্ষীরা প্রতিনিধি

ফাইল ছবি

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সীমান্ত থেকে অপহরণের ২৪ ঘণ্টা পরও উদ্ধার হননি ছয় বাংলাদেশি। এ নিয়ে উদ্বিগ্ন তাঁদের পরিবার। এদিকে মুক্তিপণের জন্য মাথাপিছু ১ লাখ টাকা করে ভারতীয় ফোন নম্বরে পাঠানোর জন্য বলা হচ্ছে বলে দাবি একটি সূত্রের।

শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু জানান, অপহৃত ব্যক্তিদের নিয়ে তাঁদের পরিবারের সদস্যরা খুবই উদ্বিগ্ন। প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

তবে নাম প্রকাশ না করার শর্তে কালিঞ্চি গ্রামের এক ব্যক্তি বলেন, ছয় বাংলাদেশিকে ছাড়াতে ৬ লাখ টাকা দাবি করা হচ্ছে। কিন্তু তাঁরা এত গরিব যে ১ লাখ তো দূরের কথা; ১০ হাজার টাকা দেওয়ারও অবস্থা নেই।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘এ বিষয়ে তথ্য দেওয়ার মতো আমার হাতে কোনো আপডেট নেই।’

সুন্দরবনের রিভারাইন বিজিবির কমান্ডিং অফিসারের অফিশিয়াল নম্বরে একাধিকবার ফোন দিলেও সাড়া মেলেনি।

প্রসঙ্গত, গতকাল বুধবার দুপুরে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী মারডাঙ্গা ও হরিণটানা খাল থেকে ছয় জেলেকে অপহরণ করে ভারতীয় জলদস্যুরা।

শিশুর লাশ উদ্ধার, পরে নারীকে পিটিয়ে হত্যা

খেলা দেখে বাড়ি ফিরে হার্ট অ্যাটাকে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

রাতে খেলা দেখতে বেরিয়ে সকালে ঘেরে মিলল যুবকের মরদেহ

৩০২ নদী-খাল দখলকারী চিহ্নিত, অভিযানে সাতক্ষীরা জেলা প্রশাসন

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা

থানার পুরোনো ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত

নিখোঁজের দুই দিন পর মাছের ঘের থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বর্ষায় বেচাকেনায় জমজমাট পাটকেলঘাটার নৌকাপল্লি

সাতক্ষীরায় অন্ধ ঘোড়ার পরিচর্যাকারী কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় নিজ ঘেরের বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার