হোম > সারা দেশ > সাতক্ষীরা

পাটকেলঘাটায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার ভোরে উপজেলার নগরঘাটা ইউনিয়নের ত্রিশমাইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত ব্যবসায়ীর নাম হাসানুর রহমান (৩২)। তিনি চকারকান্দা গ্রামের ওজিয়ার রহমানের ছেলে ও স্থানীয় পোড়া বাজারের ফার্মেসি ব্যবসায়ী। 

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, মঙ্গলবার সকালে ত্রিশ মাইল এলাকা থেকে সেনাবাহিনী এক ব্যক্তির লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

সেনাবাহিনীর তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ক্যাম্প কমান্ডার মেজর কামরুল হাসান জানান, টহলরত অবস্থায় নগরঘাটা ইউনিয়নের ত্রিশ মাইল এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

লংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশত

এইচএসসিতে অকৃতকার্য, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বিক্ষোভ, ‘আত্মসমর্পণের নাটক’ বন্ধের আহ্বান

রাজস্ব ঘাটতিতে চাপে ভোমরা স্থলবন্দর, সংকটে শ্রমিকেরা

তালায় ৮০ মেধাবী শিক্ষার্থী পেল বিনা মূল্যে বাইসাইকেল

ফেসবুকে সাংবাদিকদের নিয়ে মন্তব্য, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

শাখরা সীমান্তে হেরোইন তৈরির ৭৮ লাখ টাকার কাঁচামাল জব্দ

সাতক্ষীরায় শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আমিনী

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২