হোম > সারা দেশ > সাতক্ষীরা

শিক্ষককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রতীকী ছবি

সাতক্ষীরার তালায় মাদ্রাসাশিক্ষককে ডেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারী যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। আজ রোববার উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শরিফুল গাজী (৩৮) উপজেলার হরিহর গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে এবং শাহাপুর মাদ্রাসার শিক্ষক। অপর নিহত রাজু গাজী (৩৬) একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর ছেলে।

স্থানীয় সূত্র ও ইউপি সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন জানান, একই গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন রাজু গাজী (৩৬) শিক্ষক শরিফুল গাজীকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসেন।

পরে হঠাৎ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করেন। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে রাজুকে আটক করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু ঘটে। খবর পেয়ে তালা থানার পুলিশ ঘটনাস্থলে আসে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: সীমান্ত থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

তালায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ, পরে উদ্ধার