হোম > সারা দেশ > সাতক্ষীরা

কুড়িয়ে পাওয়া অস্ত্র-গুলি থানায় ফিরিয়ে পুরস্কার পেল ২ শিশু

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি কুড়িয়ে পাওয়ার পর থানায় ফেরত দিল দুই শিশু। গতকাল সোমবার সন্ধ্যায় শ্যামনগর থানায় গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মির্জা আমিনুর রহমানকে এসব আগ্নেয়াস্ত্র ফিরিয়ে দিলে তাদের পুরস্কার দেওয়া হয়। 

পুলিশ সূত্র জানায়, উপজেলা সদরের হায়বাদপুর গ্রামের দুই শিশু খেলার সময় বাড়ির পাশের বাঁশ বাগানে এসব গুলি ও অস্ত্র খুঁজে পায়। পরে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে তারা কুড়িয়ে পাওয়া গুলি ও রিভলবার নিয়ে থানায় গিয়ে জমা দেয়। এ সময় তাদের দায়িত্ববোধ ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে ওই পুলিশ কর্মকর্তা দুই শিশুকে পুরস্কৃত করেন। জমা দেওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবারসহ ২৪ রাউন্ড রাইফেল ও বন্দুকের গুলি। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মির্জা আমিনুর রহমান বলেন, শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি ফিরিয়ে দিয়ে দুই শিশু উদাহরণ সৃষ্টি করেছে। সবাই আন্তরিকতার সঙ্গে চেষ্টা করলে শ্যামনগর থানা থেকে লুট প্রতিটি জিনিসপত্র খুঁজে পাওয়া সম্ভব। 

লুট করা জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনেরও আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: সীমান্ত থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

তালায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ, পরে উদ্ধার

কিশোর গ্যাং: চা বিক্রেতাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের