হোম > সারা দেশ > সাতক্ষীরা

চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেলের ৩ মাসের কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি

মো. রাসেল। ছবি: সংগৃহীত

চেক প্রতারণার মামলায় সাতক্ষীরার আদালতে ইভ্যালির সিইও মো. রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। আজ রোববার বিকেলে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মো. হাবিবুর রহমান এই রায় দেন। একই সঙ্গে তাঁকে চেকে লেখা অঙ্কের সমপরিমাণ টাকা জরিমানা করা হয়েছে।

সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পিপি এ বি এম ইমরান রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান এলাকার শেখ আব্দুল ওয়াজেদ কচির ছেলে শেখ তানজির আহমেদ অনলাইনে ইভ্যালিতে একটি অ্যাপাচি ১৬০ সিসির সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেল অর্ডার করে ক্রয়মূল্য শোধ করেন। মোটরসাইকেলটি নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে পারেনি কর্তৃপক্ষ।

পরে ইভ্যালি কর্তৃপক্ষ তাঁকে ১ লাখ ৫৫ হাজার টাকার একটি চেক প্রদান করে। চেকটি নগদায়নের সর্বশেষ তারিখ ছিল ২০২২ সালের ১১ জানুয়ারি। বাদী চেকটি তাঁর নিজ হিসাবে জমা দিলে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। চেকটি ডিজঅনারের বিষয়ে ইভ্যালিকে লিগ্যাল (ডিমান্ড) নোটিশও পাঠানো হয়। ৩০ জানুয়ারি ২০২২ সালে ইভ্যালি কর্তৃপক্ষ নোটিশটি গ্রহণ করে। কিন্তু তারা বাদীর পাওনা অর্থ পরিশোধের কোনো উদ্যোগ নেয়নি। তাই বাদী প্রতারিত হয়ে সাতক্ষীরা আমলি ১ নম্বর আদালতে ইভ্যালির সিইও মো. রাসেলের বিরুদ্ধে এনআই অ্যাক্টে মামলা দায়ের করেন।

এই মামলায় আদালত আজ (রোববার) ইভ্যালির সিইও মো. রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে বর্ণিত অঙ্কের সমপরিমাণ জরিমানা করেছেন। তবে, রায় ঘোষণাকালে আসামি মো. রাসেল কাঠগড়ায় ছিলেন না।

সাতক্ষীরায় অন্ধ ঘোড়ার পরিচর্যাকারী কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় নিজ ঘেরের বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাসচাপায় তালায় স্কুলশিক্ষার্থী নিহত, বাবা আহত

মাকে পিটিয়ে দাঁত ভেঙে ফেলার অভিযোগ শিক্ষক ছেলের বিরুদ্ধে, থানায় মামলা

সাতক্ষীরার বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

সংবাদ প্রকাশের পর তালায় কাবিটা প্রকল্পের রাস্তার কাজ শুরু

তালায় কাজ না করে কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় দেশের প্রথম ‘অভিযোজন দুর্গ’ উদ্বোধন, তাপপ্রবাহে সুরক্ষা পাবে উপকূলীয় মানুষ

সাতক্ষীরার তালায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, হাজারো মানুষের ভিড়