হোম > সারা দেশ > সাতক্ষীরা

সুন্দরবন থেকে হরিণের রান্না করা ও কাঁচা মাংস উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রতীকী ছবি

সুন্দরবন থেকে হরিণের রান্না করা ও কাঁচা মাংস উদ্ধার করেছে বনকর্মীরা। গতকাল সোমবার রাত ৮টার দিকে পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালীনি স্টেশনের বয়ারসিং এলাকা থেকে মাংস উদ্ধার করা হয়।

বন বিভাগের ধারণা পেশাদার চোরা শিকারিরা এ ঘটনার সঙ্গে জড়িত। উদ্ধার করা মাংস কেরোসিন মাখিয়ে মাটিতে পুঁতে নষ্ট করা হয়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনের মামলা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী হাবিবুল ইসলাম জানান, বুড়িগোলীনি স্টেশন কর্মকর্তার নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের মধ্যে অভিযান চালায়। এ সময় তেরকাটির খাল সংলগ্ন বয়ারসিং এলাকায় পরিত্যক্ত অবস্থায় রান্না ও কাঁচা হরিণের মাংস পাওয়া যায়। এর আগে বনকর্মীদের উপস্থিতি বুঝতে পেরে চোরা শিকারি চক্রের সদস্যরা বনের গভীরে পালিয়ে যায়।

ঘটনার সাতে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় পেশাদার শিকারি চক্রের সম্পৃক্ততার ধারণা করছে বন বিভাগ।

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: সীমান্ত থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

তালায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ, পরে উদ্ধার

কিশোর গ্যাং: চা বিক্রেতাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের