হোম > সারা দেশ > সাতক্ষীরা

শ্যামনগরে কুঁড়েঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে চিংড়িঘেরের কুঁড়েঘর থেকে রায়হান ইসলাম (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রায়হান ইসলাম সোনাখালী গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে। তিনি ওয়ার্কশপ শ্রমিক হিসেবে কাজ করতেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ আজ শুক্রবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। 

আব্দুর রশিদ জানান, তাঁর ছেলে রায়হান প্রতিবেশী ইদ্রিসের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যান। সন্ধ্যার পর মোবাইল ফোনে ছেলের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার খবর তাঁকে জানান ইদ্রিস। 

রায়হানের ভাই মোহাব্বত হোসেন বলেন, ইদ্রিস হোসেনের চিংড়িঘেরের কুঁড়েঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে রায়হানের মৃত্যু হওয়ার কথা বলা হলেও বিষয়টি রহস্যজনক। কুঁড়েঘর এতটাই নিচু যে মাথা সোজা করে একজন সেখানে দাঁড়াতে পারে না। সেই ঘরের গলায় ফাঁস দেওয়ার বিষয় নিতে পারছি না। 

ঘের মালিক ও রায়হানের বন্ধু ইদ্রিস হোসেন জানান, দুই বন্ধু ঘেরে পৌঁছালে তিনি অপর প্রান্তে কাজ করতে যান। তবে কুঁড়েঘরে বসে রায়হান মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। সম্পর্কজনিত বিষয়ে তিনি গলায় ফাঁস লাগিয়ে থাকতে পারেন বলে ইদ্রিসের দাবি। 

শ্যামনগর থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘মরদেহ উদ্ধারের পর আজ শুক্রবার সকালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার মামলা হয়েছে। ময়নাতদন্তের পর প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর রহস্য উদ্‌ঘাটিত হবে।’

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: সীমান্ত থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

তালায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ, পরে উদ্ধার

কিশোর গ্যাং: চা বিক্রেতাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের