হোম > সারা দেশ > সাতক্ষীরা

সরকারি কেবিএ কলেজের সহকারী অধ্যাপক মইনুদ্দিন খান মারা গেছেন

দেবহাটা প্রতিনিধি

দেবহাটার সরকারি খান বাহাদুর আহ্ছানউল্লা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. মইনুদ্দিন খান (৫৮) আর নেই। (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তিনি ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মৃত্যুবরণ করেন। 

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামের আলহাজ নূরালী খানের বড় ছেলে, কালীগঞ্জ উপজেলাধীন হিজলা গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল জব্বার গাজীর জামাতা, দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলকিছ বানুর স্বামী, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সদস্য, দায়িত্ববান কর্মবীর ও সামাজিক ব্যক্তিত্ব মো. মইনুদ্দিন খানের মৃত্যুতে পরিবার-পরিজন, কলেজের সহকর্মী, শিক্ষার্থী, প্রতিবেশী, আত্মীয়স্বজনসহ সবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

মো. মইনুদ্দিন খান দেবী শহর শাহী জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীরহাট প্রগতি সংঘের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মৃত্যুকালে বাবা-মা, স্ত্রী, দুই ছেলেমেয়ে, দুই ভাই, এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল ১১ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা দেবীশহর ফুটবল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। 

শাখরা সীমান্তে হেরোইন তৈরির ৭৮ লাখ টাকার কাঁচামাল জব্দ

সাতক্ষীরায় শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আমিনী

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার