হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় পুলিশের স্টিকারযুক্ত গাড়িতে ইয়াবা, গ্রেপ্তার ৩

প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরায় পুলিশের স্টিকারযুক্ত একটি ব্যক্তিগত গাড়ি থেকে ৩ হাজার ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব সদস্যরা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ভোরে সুন্দরবন টেক্সটাইল মিলস-এর সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আটকরা হলেন, শহরের মধ্যকাটিয়া এলাকার মৃত আরশাদ হোসেনের ছেলে মাহফুজ আরিফ অপু (৩৫), বাটকেখালী রামদেবপুর এলাকার রেজাউল ইসলামের ছেলে মো. রায়হান বিপ্লব (২৮) ও শহরের গড়েরকান্দা এলাকার মৃত দেসের গাজীর ছেলে আনিছ গাজী (৩৫)। 

র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন টেক্সটাইল মিলস-এর সামনে চেকপোস্ট বসায় র‍্যাব সদস্যরা। এ সময় খুলনা হতে সাতক্ষীরাগামী একটি ব্যক্তিগত গাড়িকে (ঢাকা মেট্রো-গ-১৬-০১৫৬) থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৪০০ পিচ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ইশতিয়াক হোসাইন আরও জানান, মাদক পাচারের জন্য তারা প্রাইভেটকারে পুলিশের স্টিকার লাগিয়েছিল। আসলে তাঁরা পুলিশের কেউ নন। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

ফেসবুকে সাংবাদিকদের নিয়ে মন্তব্য, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

শাখরা সীমান্তে হেরোইন তৈরির ৭৮ লাখ টাকার কাঁচামাল জব্দ

সাতক্ষীরায় শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আমিনী

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ