হোম > সারা দেশ > সাতক্ষীরা

কালীগঞ্জে চেতনানাশক দিয়ে টাকাসহ স্বর্ণালংকার চুরি

প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরার কালীগঞ্জের একটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে তাপস মণ্ডল (৩৮) নামে এক ব্যক্তির বাড়ি থেকে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি হয়েছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তাপস ওই গ্রামের গুরুপদ মণ্ডলের ছেলে।

জানা যায়, প্রতিদিনের মতো ভুক্তভোগী তাপস মণ্ডলের পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর চোরচক্র জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে চেতনানাশক স্প্রে করে। এতে বাসিন্দারা অজ্ঞান হয়ে গেলে নগদ ২৫ হাজার টাকা, স্বর্ণালংকার, কাপড়,৩টি মোবাইলসহ ৪ লাখের বেশি মূল্যের জিনিসপত্র নিয়ে যায়।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা ভুক্তভোগী তাপস মণ্ডল, স্ত্রী পার্বতী মণ্ডল (৩৮), ছেলে দীপ মণ্ডল (১১) ও শ্যালিকা বাসন্তী মণ্ডলকে (৩৩) উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী তাপস মণ্ডলের স্ত্রী পার্বতী মণ্ডল (৩৮) ও শ্যালিকা বাসন্তী মণ্ডল (৩৩) অচেতন অবস্থায় ছিলেন।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে গত কয়েক দিন আগে বিষ্ণুপুর বাবুর বাড়ি এলাকার লোচন মাস্টারের বাড়িতেও চুরি হয়েছে। লোচন মাস্টারের পরিবারের সদস্যরা ঘটনা টের পেয়ে চিৎকার করে। এতে চোরচক্র পালিয়ে যায়।

পরপর দুইবার এমন ঘটনায় বিষ্ণুপুর এলাকায় চুরির আতঙ্ক বিরাজ করছে।

ফেসবুকে সাংবাদিকদের নিয়ে মন্তব্য, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

শাখরা সীমান্তে হেরোইন তৈরির ৭৮ লাখ টাকার কাঁচামাল জব্দ

সাতক্ষীরায় শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আমিনী

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ