হোম > সারা দেশ > রংপুর

মোটরসাইকেল চুরির অভিযোগে যুবককে ‘পিটিয়ে হত্যা’

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে সোহেল মিয়া (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত সোহেল মিয়া পূর্ব বড়বালা গ্রামের বাসিন্দা। তাঁর এক বছর ও তিন বছর বয়সী দুই শিশুসন্তান রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বড়বালা ইউনিয়নের গ্রাম পুলিশ মনারুল ইসলাম মোটরসাইকেল চুরির ঘটনায় খোঁজ নেওয়ার জন্য সোহেল মিয়াকে ডেকে স্থানীয় ছড়ান বাজারে নিয়ে যান। সেখান থেকে কয়েকজন যুবক তাঁকে মোটরসাইকেলে তুলে মিলনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশরাফুল ইসলামের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাঁকে আটক রেখে মারধর করা হয় বলে দাবি নিহতের বাবা আজাদুল হকের।

আজাদুল হক বলেন, ‘গত বুধবার রাতে গুরুতর আহত অবস্থায় সোহেলকে আমার হাতে তুলে দেন ইউপি সদস্য আশরাফুল ইসলাম। এর আগে স্ট্যাম্পে স্বাক্ষরও নেন। বাড়িতে আনার পথেই সোহেলের মৃত্যু হয়।’

জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার জামাতার মোটরসাইকেল চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সোহেলকে ডেকে আনা হয়েছিল। সুস্থ অবস্থায় তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। পরবর্তী সময়ে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা আমার জানা নেই।’

এ বিষয়ে মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকী বলেন, সোহেল মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে।

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ