হোম > সারা দেশ > রংপুর

মাইকিং করেও মেলেনি সন্ধান, বাড়ির অদূরে পাটখেতে মিলল শিশুর মরদেহ

রংপুর প্রতিনিধি

নিহত শিশু। ছবি: সংগৃহীত

মাইকিং করে রাতভর খোঁজাখুঁজির পরও মেলেনি কোনো সন্ধান। রংপুরের তারাগঞ্জে নিখোঁজ হওয়ার এক দিন পর দ্বিতীয় শ্রেণির ছাত্রীর (৯) মরদেহ বাড়ির অদূরে একটি পাটখেত থেকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়া গ্রামে ডালিয়া সেচ ক্যানেলের পাশে পাটখেতে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকেরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু শুক্রবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। সন্ধ্যার পর মাইকিং করেও তার সন্ধান পাওয়া যায়নি।

নিহত শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। শিশুটির মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ‘শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবার মাইকিং করছিল। আজ তার মরদেহ পাওয়ায় পুরো এলাকা স্তব্ধ। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচার দাবি করছি।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

দখল-দূষণে প্রাণ যায় আলাই নদের

বিয়ের প্রলোভনে অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ, আ.লীগ নেতার বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন

রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

হিমাগার ভাড়া কমানোর দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা যান চলাচল বন্ধ

স্ত্রীকে নির্যাতনের ঘটনায় বেরোবি ছাত্রদল নেতাকে সংগঠন থেকে অব্যাহতি

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, প্রথম পর্যায়ে পেলেন ৬৬৫ জন

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এমপি জেবা আমিন খান

হাতুড়ি দিয়ে দুইটা আঘাত করেছি: কর্মচারীকে হত্যার পর অভিযুক্ত মনু

রংপুরে হাতুড়ি দিয়ে দোকানের কর্মচারীকে পিটিয়ে হত্যা