হোম > সারা দেশ > রংপুর

সাংস্কৃতিক চর্চা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী 

রংপুর প্রতিনিধি

সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছেন। তাঁদের প্রতিরোধ করতে বিভিন্ন উৎসবের মাধ্যমে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন সরকার। এ জন্য মুজিব বর্ষে সারা দেশের ৪৯৫টি উপজেলায় সাংস্কৃতিক উৎসব হয়েছে। আমরা প্রত্যন্ত এলাকায় সাংস্কৃতিক কর্মকাণ্ড বিস্তারের জন্য কাজ করে যাচ্ছি বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। 

আজ বুধবার দুপুরে নবনির্মিত রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, সাংস্কৃতিক চর্চায় রংপুর অঞ্চল অনেক সমৃদ্ধ এলাকা। তাই এ জেলার মানুষের দীর্ঘদিনের চাওয়ায় অত্যাধুনিক শিল্পকলা একাডেমি নির্মাণ করা হয়েছে। রংপুর অঞ্চলের ভাওয়াইয়া চর্চা বৃদ্ধি, গবেষণা ও সারা দেশে ভাওয়াইয়ার সুর পৌঁছে দিতে প্রতি বছর কুড়িগ্রামে উৎসব হচ্ছে। 

রংপুর শিল্পকলা একাডেমি নির্মাণে নিম্নমানের কাজের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কিছু নির্মাণ ত্রুটি সারানো হয়েছে। বাকি ত্রুটি সারাতে কাজ চলছে। 

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক আসিব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, শাহনাজ বেগম, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক এম হামিদ, জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাংস্কৃতিক সংগঠক বিপ্লব প্রসাদ, রাজ্জাক মুরাদ প্রমুখ।

৬ শিক্ষার্থী, ১১ শিক্ষক-কর্মচারী: সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ

প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসকসংকট, কর্মচারীদের দিয়েই চলছে পশুর চিকিৎসা

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম

‘এত ঋণ কীভাবে শোধ করিমো, মেয়ের স্বর্ণই-বা কীভাবে দিমো’

রমেক হাসপাতাল: সুস্থ হতে এসে মৃত্যুভয়

বেরোবি শিক্ষার্থীকে আটকে রেখে মারধর-ছিনতাই, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

কাউনিয়ায় ৯৫৫ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

ভুয়া কাবিননামায় যৌতুকের মামলা, বাদী নারীর ৭ দিনের কারাদণ্ড

নাশতার প্রলোভনে বাক্প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, গণপিটুনির পর অভিযুক্ত গ্রেপ্তার

নামে মার্কেট, বসে মাদকের আসর