হোম > সারা দেশ > রংপুর

বদরগঞ্জে অগ্নিদগ্ধ অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 

লাশ উদ্ধারের খবরে ভিড় জমান স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

রংপুরের বদরগঞ্জে অগ্নিদগ্ধ অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার দামোদরপুর ইউনিয়নের কালীরহাট এলাকার একটি ভুট্টাখেত থেকে এই লাশ উদ্ধার করা হয়।

বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসহাক বলেন, ওই নারীর মুখ ও শরীর আগুনে পোড়া রয়েছে। এক হাত বিচ্ছিন্ন। তাঁর ধারণা, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ওই নারীকে হত্যার পর আগুন দিয়ে তার মুখমণ্ডল ও শরীর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। যাতে তাঁর পরিচয় শনাক্ত করা না যায়। তাঁর বিচ্ছিন্ন এক হাত শিয়ালে নিয়ে গেছে বলেও ওই পুলিশ কর্মকর্তার ধারণা।

এ বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারীর বয়স ২৫-৩০ বছরের মধ্যে হবে। তাঁর মুখমণ্ডল ও শরীর কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়ায় লাশ শনাক্ত করা যাচ্ছে না। আমরা ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করেছি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি।’

চালু হয়নি জৈব সার প্ল্যান্ট, দুর্গন্ধ-দূষণে বিপর্যস্ত নগর

পীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

পীরগঞ্জে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ২

কাউনিয়ায় ইয়াবাসহ গরু ব্যবসায়ী গ্রেপ্তার

বেতন বৃদ্ধি ও স্বীকৃতির দাবিতে মিঠাপুকুরসহ সারা দেশে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

রংপুরের পীরগঞ্জ: ১০ বছর ধরে বর্ষায় জলাবদ্ধতা, দুর্ভোগ

পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ হারাল এইচএসসি পরীক্ষার্থী

তিন পরিবারের পাঁচ বসতঘর পুড়ে ছাই

তিস্তা সেচ ক্যানেলের ধারে মিলল মাথার খুলি-কঙ্কাল