হোম > সারা দেশ > রংপুর

২ শিশুকে হত্যা করে বালুচাপা: বিএনপির নেতা কারাগারে

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

আব্দুর রশিদ। ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীর বালুমহালে দুই শিশুকে হত্যা করে লাশ গুমের চেষ্টার মামলায় আব্দুর রশিদ নামের এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার আসামিকে রংপুরের আদালতে হাজির করে পুলিশ।

শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আদালত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আব্দুর রশিদ উপজেলার আলমবিদিতর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়ন পরিষদের সদস্য।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকালে গঙ্গাচড়া উপজেলার ঘাঘট নদীর তীরের বালুমহালে পাথর কুড়াতে যায় শিশু আব্দুর রহমান (৮) ও মারুফ (৬। সেখানে তাদের হত্যা করে বালুর নিচে লাশ গুমের চেষ্টা করা হয়।

দুই শিশু সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় আজাহারুল ইসলামের বালু উত্তোলনস্থলের নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পরে ৭ আগস্ট নিহত শিশুদের বাবা আব্দুর রশিদ ও জাকেরুল ইসলাম গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা করেন। ওই মামলার প্রধান আসামি আজাহারুল ইসলামকে গত শুক্রবার র‍্যাব একটি বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ