হোম > সারা দেশ > রংপুর

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

লালমনিরহাট প্রতিনিধি 

দুর্ঘটনার শিকার বাস। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটে বিআরটিসির যাত্রীবাহী বাসের ধাক্কায় মর্জিনা খাতুন (৩৫) নামের অটোরিকশার যাত্রী এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম মাঝাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মর্জিনা খাতুন লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ এলাকার সহিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী থেকে ফকিরের তকেয়া বাজার যাচ্ছিল ব্যাটারিচালিত যাত্রীবাহী একটি অটোরিকশা। রিকশাটি মাঝাপাড়া এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান যাত্রী মর্জিনা খাতুন। আহত হন আরও তিন যাত্রী। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর ও আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।

রংপুরের শ্যামাসুন্দরী খাল: খননের জন্য অর্থ বরাদ্দ পাউবো বলছে, অর্থহীন

ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষেরা

একের পর এক ইজিবাইক ছিনতাই: ইউএনও-ওসির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

পীরগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

পীরগঞ্জে কালবৈশাখীতে মাঠের পর মাঠ বোরো ধান লন্ডভন্ড, বিপাকে কৃষকেরা

বেরোবিতে ৩ দাবিতে ছাত্রদলের স্মারকলিপি পেশ

পীরগঞ্জে অনলাইন জুয়ার আসরে ডিবির অভিযান, আটক ৮

পীরগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে হত্যায় একজনের ফাঁসির রায়

চার বছরেও সংস্কার হয়নি ‘ফুলেরজান’ সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

দ্বিতীয় তিস্তা সেতু সড়কের ২০ স্থানে ধস