হোম > সারা দেশ > রংপুর

গুলি করে হত্যার হুমকি দেওয়া যুবদল-তাঁতী দল নেতার জামিন

রংপুর প্রতিনিধি

তামজিদুর রশিদ গালিব। ছবি: সংগৃহীত

রংপুরে কারাবন্দী এক যুবলীগ নেতার ‘ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখলকে ঘিরে কেব্‌ল অপারেটর প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকির অভিযোগের মামলায় গ্রেপ্তার জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব এবং জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুন জামিন পেয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাশেদ হোসাইন।

আদালত সূত্রে জানা গেছে, আসামিদের আদালতে হাজির করে জামিন আবেদন করা হলে পুলিশ প্রতিবেদনের দিন পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক শাহিন আলম।

এর আগে গতকাল সোমবার রাতে নগরীর কামাল কাছনা এলাকায় নিজ বাসা থেকে র‍্যাব-১৩ তামজিদুর রশিদ গালিবকে গ্রেপ্তার করে। একই রাতে মহানগর গোয়েন্দা পুলিশ নুরপুর এলাকা থেকে মুরাদ কায়সার মিথুনকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরীর কামাল কাছনা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে কেব্‌ল ওয়ান প্রতিষ্ঠানের লাইন কেটে দেওয়া হয়। ফলে গ্রাহকেরা মারাত্মক ভোগান্তির শিকার হন। এতে মায়া সাইবার ওয়ার্ল্ড ও কেব্‌ল ওয়ান প্রতিষ্ঠান দুটি প্রায় সাত লাখ টাকার ক্ষতির মুখে পড়ে। এ ঘটনায় মায়া সাইবার ওয়ার্ল্ডের পপ ম্যানেজার মোছা. রেবেকা হারুন সংবাদ সম্মেলন করে ঘটনার বিবরণ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনের পর পরিস্থিতি চরম আকার ধারণ করে। গত রোববার বিকেলে গালিব, মনুসহ আনুমানিক ১৫-২০ জন নগরীর প্রেসক্লাব এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের অফিসে ঢুকে কর্মী ওপর মারমুখী আচরণ করেন। এ সময় তামজিদুর রশিদ গালিবের হুকুমে অন্য আসামিসহ সব আসামি অতর্কিত হামলা চালিয়ে মারধর করে এবং অফিসের গুরুত্বপূর্ণ ল্যাপটপ, কম্পিউটার ও অন্য সরঞ্জামাদি ভাঙচুর করে।

এ সময় মনু প্রতিষ্ঠানটির মায়া সাইবার ওয়ার্ল্ডের জিএম মাহাদি হাসান কাফিকে মোবাইলে হুমকি দেন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রোববার রাতেই অভিযুক্ত দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল থেকে বহিষ্কার করা হয়।

মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

‘আ.লীগের দালালি করছিস, বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ গুলি করব’

চিরিরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

তারাগঞ্জে নিখোঁজের তিন দিন পর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার

অচেতন করে দুই পরিবারে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি

চিকিৎসার অভাব: শিকলবন্দী জীবন

বিএনপি একদিকে ফ্যামিলি কার্ড দেবে, অন্যদিকে লুটপাট করবে: আখতার

‘যদি কিছু ঘটে, তার দায় বিএনপি হাইকমান্ডকে নিতে হবে’

বেরোবিতে ১৮ বছরেও নির্মিত হয়নি স্থায়ী শহীদ মিনার

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান