হোম > সারা দেশ > রংপুর

সেপটিক ট্যাংকে নিহত তিনজনের লাশ দেখে টলে পড়ে যুবকের মৃত্যু

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে নিহতদের মরদেহ দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে হুমায়ুন কবির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আজ শুক্রবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। হুমায়ুন কবির বোয়ালমারী গ্রামের নুর মুন্সির ছেলে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ। তিনি জানান, গত বৃহস্পতিবার টয়লেটের সেপটিক ট্যাংকে পড়ে ৩ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন— উপজেলার ধাপ উদয়পুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম ও ছেলে ইদা মিয়া এবং একই গ্রামের ইবলুল মিয়া। 

এই তিনজনের মরদেহ দেখতে ঘটনাস্থলে গিয়েছিলেন হুমায়ুন কবির। এক সঙ্গে সারি করে রাখা ৩ জনের মরদেহ দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতেই তিনি মারা যান। 

এদিকে তিনজনের মৃত্যুর খবর পেয়ে সংসদ সদস্য জাকির হোসেন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন।

চিরিরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

তারাগঞ্জে নিখোঁজের তিন দিন পর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার

অচেতন করে দুই পরিবারে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি

চিকিৎসার অভাব: শিকলবন্দী জীবন

বিএনপি একদিকে ফ্যামিলি কার্ড দেবে, অন্যদিকে লুটপাট করবে: আখতার

‘যদি কিছু ঘটে, তার দায় বিএনপি হাইকমান্ডকে নিতে হবে’

বেরোবিতে ১৮ বছরেও নির্মিত হয়নি স্থায়ী শহীদ মিনার

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’