হোম > সারা দেশ > রংপুর

চিরিরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

রংপুর-দিনাজপুর মহাসড়কের চম্পাতলী বাজার-সংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত হন। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের ধাক্কায় রাকিব হোসেন (২৭) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের চম্পাতলী বাজার-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন ঠাকুরগাঁও জেলার হরিহরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাকিব ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলে করে সৈয়দপুরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাকিব মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করেন। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পানি নামতেই তিস্তার ভাঙন

পানি নামতেই তিস্তার দুই তীরে ভাঙন, নদী খননের দাবি ক্ষতিগ্রস্তদের

চার গরুর সঙ্গে পুড়ে শেষ দিনমজুরের স্বপ্ন, ছাই হয়ে গেল বসতঘরও

গঙ্গাচড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

গোপনে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা দাবি, কারাগারে চাচা-ভাতিজা

পীরগঞ্জে ক্যাশলেস সেবা নিয়ে মতবিনিময় সভা

গঙ্গাচড়া-রংপুর সড়কের গাছ যেন মৃত্যুফাঁদ

গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে ঝুঁকিতে শতাধিক বাড়িঘর, ফসলি জমি, স্থাপনা

পীরগঞ্জ থানার ওসি তদন্ত হিসেবে যোগ দিলেন তাজুল ইসলাম

নেসকোর প্রধান প্রকৌশলীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা