হোম > সারা দেশ > রংপুর

বাংলার মাটিতে এনে স্বৈরাচারী খুনি হাসিনাকে ফাঁসির কাষ্ঠে যেন ঝোলায়: আবু সাঈদের বাবা

রংপুর প্রতিনিধি

শহীদ আবু সাঈদের বাবা। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় নিজের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি তোলেন।

শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, ‘শেখ হাসিনা ১৫ বছর ধরে গুম, খুন, মিথ্যা মামলা দিয়ে লোকজনকে হয়রানি করেছে। ৩০০ লোকের লাশের কোনো খোঁজ নাই। আমার ছেলেও হত্যা করার জন্য হুকুম দিছে। তাই তাদের বিচার চাই আমি, বাংলার মাটিতে নিয়ে এসে স্বৈরাচারী খুনি হাসিনাকে ফাঁসির কাষ্ঠে যেন ঝোলায়। এইটা আমার সরকারের কাছে দাবি।’

ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলার রায় ঘোষণা হচ্ছে আজ। প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তাঁদের ‘মাস্টারমাইন্ড’ ও ‘হুকুমদাতা’ হিসেবে অভিযুক্ত করেছে। আসামিদের মধ্যে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক এবং ভারতে অবস্থান করছেন বলে আদালতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত বছর ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে পুলিশের গুলিতে নিহত বেরোবির ইংরেজি ১২ ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। আন্দোলন দমনে পুলিশের পাশাপাশি অংশ নেন ছাত্রলীগের হেলমেটধারী কর্মীরা। সেই ঘটনায় আবু সাঈদের বড় ভাই রমজান আলী ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন এবং পরে আদালতের নির্দেশে তৎকালীন প্রধানমন্ত্রীসহ আরও সাতজনকে সম্পূরক আসামি করা হয়।

রংপুরে নদীতে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু

সাপের কামড়ের পরও দেখছিলেন খেলা, ঘণ্টাখানেক পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

পীরগঞ্জে মেয়েকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড: রায়ের দশ বছর পর গ্রেপ্তার বাবা

পীরগঞ্জে সাংবাদিক আনজারুল হকের দাফন সম্পন্ন

কাউনিয়ায় মাদক-ক্যাসিনো মামলার আসামি গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে বিলে গোসল করতে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

১০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

পীরগাছায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ: শ্রমিকদের হামলায় আহত ১০, সড়ক অবরোধ

বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

আবু সাঈদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাচ্ছে: ছাত্রশিবির সভাপতি