হোম > সারা দেশ > রংপুর

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

 গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করার সময় মনিজা বেগম (২০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের গঙ্গাচড়া বাজারে এ ঘটনা ঘটে। মনিজা বেগম একই ইউনিয়নের চেংমারী নাককাটির চওড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় ইফতারের আগমুহূর্তে ওই নারী বাজারের বিভিন্ন দোকানে গিয়ে জাল নোট দিয়ে কেনাকাটার চেষ্টা করেন। দোকানদারেরা জাল নোট বুঝতে পেরে ওই নারীকে কোনো পণ্য না দিয়ে ফিরিয়ে দেন। ওই নারী পরে অন্য দোকানে কেনাকাটা করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। তখন তাঁরা ওই নারীকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৮ হাজার ৪০০ টাকার জাল নোট জব্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান আজকের পত্রিকাকে বলেন, আটক নারীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করা হয়েছে। আজ বুধবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহতের ঘটনায় মামলা

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুজন নিহত

সাত দিন না যেতেই আবার বেহাল সড়ক

গঙ্গাচড়ায় বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

রংপুরে পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

বিড়ির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ

রংপুরের পীরগঞ্জ: পানি নেই, আমনের খেত ফেটে চৌচির

তীব্র দাবদাহে আমনখেতে ফাটল, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

পূজামণ্ডপে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার