হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

‎রংপুরের বদরগঞ্জে ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে দুজন মারা গেছে। নিহতরা দুই বন্ধু।

আজ ‎মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের ট্যাক্সেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ‎

নিহত ‎দুজনের মধ্যে একজনের নাম আশিক (১৩)। সে উপজেলার মধুপুর ইউনিয়নের পাকার মাথা ধনতোলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। অপরজনের নাম নাইম হোসেন (১৪)। সে উপজেলার বালাপাড়া গ্রামের মমিন হোসেনের ছেলে। ‎

‎বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন সরকার। ‎

‎তিনি জানান, উপজেলার ট্যাক্সেরহাট নামক স্থানে দুটি মোটরসাইকেলে চারজন বন্ধু দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তাদের সামনে ব্যাটারিচালিত একটি চার্জার ভ্যান ছিল। তারা পাশাপাশি কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে নাইমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আশিককে বদরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। ‎এ ঘটনায় রিপন (১৬) ও লিপ্তসহ (১৫) তিনজন আরোহী আহত হয়েছে। ‎

বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন সরকার জানান, দুই বন্ধুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

গঙ্গাচড়ায় বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

রংপুরে পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

বিড়ির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ

রংপুরের পীরগঞ্জ: পানি নেই, আমনের খেত ফেটে চৌচির

তীব্র দাবদাহে আমনখেতে ফাটল, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

পূজামণ্ডপে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, মহাসড়ক অবরোধ

রংপুরে বাড়ির সামনে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি