হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় এক দিনের ব্যবধানে আবারও পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

মারা যাওয়া দুই শিশুর বাড়িতে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগাছায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের নজরমাহমুদ গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে গত বুধবার উপজেলার কান্দি ইউনিয়নের দিকটারীতে পানিতে ডুবে দুই শিশু মারা যায়। মাত্র এক দিনের ব্যবধানে চার শিশুর মৃত্যুর ঘটনায় হতবাক স্থানীয়রা।

মারা যাওয়া শিশুরা হলো উপজেলার নজরমাহমুদ এলাকার সজিব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬) এবং শাহজাহান মিয়ার মেয়ে সেনাতুল আক্তার (৪)। তারা সম্পর্কে আপন চাচাতো-জ্যাঠাতো ভাইবোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে দুই শিশু একসঙ্গে খেলাধুলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে। পরে তাদের দ্রুত পানি থেকে তুলে আনা হলেও ততক্ষণে দুই শিশুই মারা যায়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক সুরতহাল শেষে এবং কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পানি নামতেই তিস্তার ভাঙন

পানি নামতেই তিস্তার দুই তীরে ভাঙন, নদী খননের দাবি ক্ষতিগ্রস্তদের

চার গরুর সঙ্গে পুড়ে শেষ দিনমজুরের স্বপ্ন, ছাই হয়ে গেল বসতঘরও

গঙ্গাচড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

গোপনে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা দাবি, কারাগারে চাচা-ভাতিজা

পীরগঞ্জে ক্যাশলেস সেবা নিয়ে মতবিনিময় সভা

গঙ্গাচড়া-রংপুর সড়কের গাছ যেন মৃত্যুফাঁদ

গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে ঝুঁকিতে শতাধিক বাড়িঘর, ফসলি জমি, স্থাপনা

পীরগঞ্জ থানার ওসি তদন্ত হিসেবে যোগ দিলেন তাজুল ইসলাম

নেসকোর প্রধান প্রকৌশলীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা