হোম > সারা দেশ > রংপুর

বেরোবি উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ

বেরোবি সংবাদদাতা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন ঘিরে বিশৃঙ্খলা। ছবি: আজকের পত্রিকা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য শওকাত আলীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। এ সময় শাখা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী তাঁদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাঁদের ‘ট্যাগিং’ করে হেনস্তার অভিযোগ করেন ভুক্তভোগী ব্যক্তিরা।

তবে অভিযুক্ত ছাত্রদল নেতা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সংবাদ সম্মেলন করা শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী ছিলেন। বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার লক্ষ্যে এমন করা হচ্ছে।

আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেরোবির পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়ামের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী এই সংবাদ সম্মেলন করেন।

ভুক্তভোগী হাফিজুর রহমান সিয়াম বলেন, ‘কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে একটি সংবাদ সম্মেলনের ডাক দিই; যা কোনো মনগড়া অভিযোগ নয়। একপর্যায়ে রেজিস্ট্রার মহোদয় আসেন এবং তিনি মিডিয়ার সামনে জানান, তিনি অভিযোগগুলো শুনবেন। অভিযোগ শোনার একপর্যায়ে ছাত্রদলের কয়েকজন আমাকে ট্যাগিং শুরু করে।’

সিয়ামের অভিযোগ, ‘ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফি আগে ছাত্রলীগের লিফলেট বিতরণ করত, সে আমাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে গলার কলার ধরে মারতে আসে। সংবাদ সম্মেলনের টেবিল সরিয়ে উল্টে দেয় তারা কয়েকজন।’

তবে অভিযোগ অস্বীকার করে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফি বলেন, ‘হাফিজুর রহমান সিয়াম ছাত্রলীগের কর্মী ছিল এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে ছাত্রলীগের অ্যাজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে।’

এ বিষয়ে বেরোবির প্রক্টর ফেরদৌস রহমান বলেন, ‘যে শিক্ষার্থী সংবাদ সম্মেলন ডেকেছিল, আমি সেখানে গিয়ে তাঁর সঙ্গে কথা বলছিলাম। সেখানে সামান্য বিশৃঙ্খলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একাধিক সাধারণ শিক্ষার্থী জানিয়েছেন, হাফিজুর রহমান সিয়ামকে বিভিন্ন সময়ে ছাত্রদলের কর্মসূচিতে দেখা গেছে। তিনি ছাত্রদলের একাংশের রাজনীতির সঙ্গে যুক্ত বলে তাঁরা জানেন।

বোনকে শ্বাসরোধে হত্যা, ‘আত্মহত্যার’ নাটকীয়তা শেষে ৪ মাস পর গ্রেপ্তার ভাই-ভাবি

বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন নিয়ে বাগ্‌বিতণ্ডা, অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

পীরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন অব্যাহত, এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন

রংপুরের বদরগঞ্জ: অভিযুক্ত ব্যবসায়ীর কাছেই হস্তান্তর জব্দ করা চাল

দেড় ঘণ্টা পর রংপুর-দিনাজপুর মহাসড়ক ছাড়ল শিক্ষার্থীরা

সাকিনকে গ্রেপ্তারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রংপুর মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, ৭ কিমি যানজট

ধর্ষণের সময় চিৎকার করায় বুকের ওপর বসে গলা টিপে হত্যা করা হয় শিশুটিকে

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার

গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে বিলীন ১৫ একর ফসলি জমি